বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

এক গালে পাকিস্তান, অন্য গালে ভারতের পতাকা, ভাইরাল তরুণী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যান্ডিতে ভারত বনাম পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপ ২০২৩ গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে। ম্যাচের পর এক পাকিস্তানি তরুণী যিনি আবার বিরাট কোহলির বড় ভক্ত, তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। 

ভারত বনাম পাকিস্তান ম্যাচ যখন বৃষ্টির কারণে শেষ হয়ে যায়, তখন দুই দলের সমর্থকেরা স্টেডিয়াম থেকে বেরিয়ে আসেন। এদিকে পাকিস্তান দলের এক নারী ভক্ত হতাশ হয়ে পড়েন কারণ ম্যাচটি শেষ হয়নি এবং বিরাট কোহলি তাড়াতাড়ি আউট হয়ে গেছেন। 

এই তরুণী বলেছেন, তিনি বিরাটের ভক্ত হওয়ার কারণে এক গালে পাকিস্তানের পতাকা এবং অন্য গালে ভারতের পতাকার ছবি রাঙিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিরাট কোহলি আমার প্রিয় খেলোয়াড়। আমি এখানে বিশেষভাবে তার জন্য এসেছি। আমি তাকে দেখতে চেয়েছিলাম এবং আমি আশা করেছিলান যে বিরাট কোহলি সেঞ্চুরি করবেন। কিন্তু আমার মন ভেঙেছে।’ 

যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ভারত এবং পাকিস্তান উভয়কেই সমর্থন করছেন, তখন তিনি তার গালের দিকে ইঙ্গিত করে বলেন, ‘একদিকে পাকিস্তানের পতাকা এবং অন্যদিকে ভারতের পতাকা এবং উভয়ই একসঙ্গে।’

এর পরে, একজন ব্যক্তি যখন মেয়েটিকে এটি করার কারণ জিজ্ঞাসা করেন, তখন মেয়েটির উত্তর হৃদয় জিতে নেয়। মেয়েটি বলে, ‘চাচা, প্রতিবেশীদের ভালোবাসা খারাপ কিছু নয় নিশ্চয়, তাই না?’ একই সময়ে, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাকে যদি বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তবে আপনি ককে বেছে নেবেন? জবাবে মেয়েটি বলেছিল, ‘বিরাট কোহলি।’

 

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit