বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বেড়েছে। সেপ্টেম্বরে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসে ভোক্তাদেরকে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ২৮৪ টাকায় কিনতে হবে।

রোববার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে আগস্টে এলপি গ্যাসের দাম ছিল ১১৪০ টাকা। জুন মাসের তুলনায় আগস্টে ১৪১ টাকা বেশি দরে এই গ্যাস বিক্রি হয়েছে। জুনে বিক্রি হয়েছিল ৯৯৯ টাকায়।

আগস্টের আগে কয়েক মাস গ্যাসের দাম কম ছিল। দুদফা বাড়ায় এখন চড়া দামে গ্যাস কিনতে হবে ভোক্তাদের।

গত মাসে ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ১৪০ টাকা। তবে ঢাকার বিভিন্ন এলাকার গ্রাহকদের অভিযোগ তারা ১ হাজার ৪০০ টাকার কমে গ্যাস সিলিন্ডার কিনতে পারেননি। এই অভিযোগের মধ্যেই আজ গ্যাসের দাম আরেকদফা বাড়ানোর সিদ্ধান্ত এলো।

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেন, প্রতি কেজি এলপিজির দাম হবে ১০৭ টাকা ১ পয়সা। সে অনুসারে সাড়ে ৫ থেকে ৪৫ কেজির সিলিন্ডারের দাম বাড়বে।

নতুন সমন্বিত দাম অনুসারে, যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার সিএনজির দাম হবে ৫৮ টাকা ৮৭ পয়সা।
 

 

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit