শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

তামিম-লিটনের জন্য হাথুরুসিংহের ‘আক্ষেপ’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : পিঠের পুরোনো ব্যথা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তাই খেলছেন না এশিয়া কাপ। অন্যদিকে, শ্রীলঙ্কা উড়াল দেওয়ার দিন জ্বর বাসা বাঁধে লিটন দাসের গায়ে। সেই জ্বরে এশিয়া কাপ থেকে ছিটকে যান তিনি। তামিম-লিটন দলে না থাকায় নিজেদের প্রথম ম্যাচে ভুগতেও হয়েছে টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। 

এশিয়া কাপের সাকিব বাহিনী খেলছে ‘বি’ গ্রুপে। প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের খেসারত গুনেছে টাইগাররা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার কাছে হেরেছে ৫ উইকেটে। ম্যাচটিতে ৭ টাইগার ব্যাটার দুই অঙ্কের রান করতে ব্যর্থ হয়েছেন। 

তামিম-লিটনের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে এই ম্যাচে নির্ভর করতে হয় চার ম্যাচ খেলা মোহাম্মদ নাঈম শেখ ও অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ হাসান তামিমের উপর। দু’জনের ওপেনিং জুটি থেকে ৪ রানের বেশি আসেনি। তানজিদ শূন্যতে থামেন আর নাঈম করেন ১৬। টপ অর্ডারের ব্যর্থতায় ইনিংস শুরুর পর বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। ফলাফল- শ্রীলঙ্কার বিপক্ষে বড় হার। 

এবার আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াই। ৩ সেপ্টেম্বর এই ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠে তামিম-লিটন না থাকার আক্ষেপ! 

‘টপ অর্ডারে দু’জন অভিজ্ঞ ব্যাটসম্যান হারানো অবশ্যই বড় চ্যালেঞ্জ। সেটা যেকোনো দলের জন্যই সত্যি। কিন্তু কিছু করার নেই। একজন চোটের সঙ্গে লড়ছে। আরেকজন অসুস্থ। আমাদের দলে এখন যারা আছে, তাদের ওপর ভরসা রাখতে হবে। ওরা প্রতিভাবান, সে জন্যই ওরা দলে আছে’- ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এভাবে বলছিলেন হাথুরুসিংহে। 

লিটনের পরিবর্তে শ্রীলঙ্কা উড়িয়ে আনা হয় এনামুল হক বিজয়কে। আগের দিন ভ্রমণ করায় তাকে নিয়ে ঝুঁকি নেয়নি বোর্ড। তবে দ্বিতীয় ম্যাচে হাথুরুসিংহে দিয়ে রেখেছেন একাদশে পরিবর্তনের আভাস, ‘আমরা মাত্রই এলাম। এখনো উইকেট দেখিনি। যদি উইকেট ভিন্ন হয়, তাহলে অবশ্যই আমরা ভিন্ন কম্বিনেশন নিয়ে ভাববো।’

আজ বিকেল সাড়ে ৩টায় লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে নিজেদের সেরাটা খেলে জয়ে চোখ রাখছেন টাইগার কোচ, ‘আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচটা আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে ধরনের দল, সেই অনুযায়ী খেলতে পারিনি। তবে আমরা আত্মবিশ্বাসী যে আগামীকাল (আজ) আমাদের সেরা খেলাটা খেলব।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit