বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

স্বামী-স্ত্রী ছিলাম, সেটাই আছি : রাহুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : রাহুল ব্যানার্জী ও প্রিয়াঙ্কা সরকারের সম্পর্কে অবনতির কথা প্রায় সবারই জানা। তবে নানা জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে ছেলে সহজের কথা ভেবেই নিজেদের সমস্যাকে দূরে রেখে আবারও এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা দম্পতি। বলা যেতে পারে, এটি রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস।

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বলেন, আমরা একসঙ্গে সংসার করছি। খুব শীঘ্রই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। কিছু আইনি জটিলতা ছিল, সেটার মিটমাট হল। আমরা অনেক দিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগটা আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা একসঙ্গেই সবাই সময় কাটাই।

তাহলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়ঙ্কা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।’ ২০১৮ সাল থেকে তাদের এই মামলা চলছিল। মাঝে অনেকটা সময় চলে গেছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তারপরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দু’পক্ষ। যদিও এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া এখনও মেলেনি।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit