শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জি-২০ তে ভারতে আসছেন না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

ডেস্কনিউজঃ আশঙ্কাটি দানা বাঁধছিলো। শেষ পর্যন্ত তা সত্যি হলো। নয়াদিল্লিতে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে অংশ নেবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার বদলে আসবেন দেশটির প্রধানমন্ত্রী লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দিল্লি বৈঠকে মিলিত হবেন। তা হচ্ছে না। গত নভেম্বরে ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে শি জিনপিং এবং বাইডেন কথা হয়েছিল। সেটাই শেষ কথা। কিন্তু শি জিনপিং আসছেন না কেন?

জানা গেছে, আকসাই চীন এবং অরুণাচল প্রদেশকে চীনের অঙ্গ হিসেবে সম্প্রতি দেশটির সরকারি মানচিত্রে দেখানো হয়েছে। ভারত এই ব্যাপারে তাদের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

বিদেশ দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, চীনের এটি কষ্ট-কল্পনা। জোর করে আকসাই চীন ও অরুণাচলকে নিজেদের এলাকাধীন অঞ্চল বলে দাবি করছে চীন। ভারত কূটনৈতিক চ্যানেলে এই ব্যাপারে প্রতিবাদ জানাবে। ভারতের এই তীব্র প্রতিক্রিয়া শি জিনপিংয়ের ভারত সফরের অন্তরায় বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বৈঠকে সশরীরে হাজির থাকছেন না। তিনি পাঠাচ্ছেন তার বিদেশ মন্ত্রীকে। শি জিনপিং আসছেন না। নয়দিল্লির জি-২০ সম্মেলনের আকর্ষণ কি একটু ফিকে হয়ে যাচ্ছে না?

কিউএনবি/নাহিদা/০১.০৮.২০২৩/ সন্ধ্যা ৭.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit