বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

পাকিস্তানের পেস অ্যাটাক সামলাতে প্রস্তুত কোহলি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : চার বছর পর আগামীকাল ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আর পাকিস্তানকে পেলেই জ্বলে ওঠেন বিরাট কোহলি। ১৩ ওয়ানডেতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৫৩৬ রান করেছেন তিনি। বরাবরের মতো কালও মহারণে নজর থাকবে তার দিকে। তবে এর আগে পাকিস্তানের বোলিং লাইনআপ নিয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিলেন ডানহাতি এই ব্যাটার। 

কারনটাও বেশ যৌক্তিক। এশিয়া কাপে নেপালের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন পাকিস্তানের পেসাররা। তাই শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের মোকাবেলা করতে মাঠে নিজের সেরাটা নিয়েই আসতে হবে বলে জানালেন কোহলি।

কোহলি বলেন, ‘আমি মনে করি বোলিং বিভাগ তাদের শক্তি। এবং তাদের বেশ কয়েকজন ইম্প্যাক্টফুল বোলার রয়েছে যারা যে কোনো সময় তাদের দক্ষতায় ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন। তাই তাদের মোকাবেলা করার জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে হবে।’

কোহলি বলেন,‘আমি কেবল চেষ্টা করি কীভাবে আমার খেলা উন্নত করা যায়। প্রতিনিয়ত আমি বোঝার চেষ্টা করি কোথায় উন্নতি করতে পারি। প্রতিদিন, প্রত্যেকটা অনুশীলনে, প্রতি বছর এবং প্রতি মৌসুমে এই ভাবনাই আমাকে এতদিন ধরে ভালো খেলতে এবং আমার দলের হয়ে পারফর্ম করতে সাহায্য করেছে।’ 

‘প্রতিদিন আমি নিজেকে প্রশ্ন করি কীভাবে দলকে সাহায্য করতে পারি। আমি মনে করি, এই মানসিকতা ছাড়া ধারাবাহিক পারফর্ম করা যায় না। কারণ পারফরম্যান্সই যদি একমাত্র লক্ষ্য থাকে, তাহলে আত্মতুষ্টিতে ভুগে কঠোর পরিশ্রম করা বন্ধ করে দেবেন আপনি। পরিশ্রমের কোনো সীমা নেই।’

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit