মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব দল আগরতলায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুক্রবার (০১ সেপ্টেম্বর) দুপুরে: বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সতের সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল আগরতলায় পৌঁছেছেন।

আগরতলা প্রেসক্লাবের নিমন্ত্রণে বাংলাদেশের সাংবাদিকরা সেখানে গেছেন। আগামীকাল শনিবার বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের সাংবাদিক দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।  দুপুরে আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে বাংলাদেশের সাংবাদিকদের ফুল দিয়ে স্বাগত জানান আগরতলা প্রেসক্লাব সভাপতি জয়ন্ত ভট্টচার্য ও সাধারণ সম্পাদক রমাকান্ত দে। এসময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব আল-আমিন সীমান্তের জিরো পয়েন্টে সাংবাদিক প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে আখাউড়া রেলওয়ে স্টেশনে তাদেরকে স্বাগত জানান আখাউড়ার সাংবাদিক কাজী হান্নান খাদেম, জুটন বনিক, বিশ্বজিৎ পাল, মাসুকুর রহমান।

বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, আমাদের মধ্যে সৌহার্দ রয়েছে। আগরতলার সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা ঘুরে দেখবো। সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা হবে। আগামী চার সেপ্টেম্বর বাংলাদেশের সাংবাদিকরা নিজ দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit