শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড রজনীকান্তের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (৩১ আগস্ট) ফিল্ম বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান এক্স (টুইটার) বার্তায় জানান, ‘জেলারকে ধন্যবাদ, রজনীকান্ত এখন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।’এ পোস্টে একটি ছবি সংযুক্ত ছিল। যাতে দেখা যায় সান গ্রুপের প্রতিষ্ঠাতা কালিনিথি মারান রজনীকান্তকে একটি সাদা খাম দিচ্ছেন। বিজয়াবালানের পোস্ট থেকে জানা যায়, সেই সাদা খামে ১০০ কোটি রুপির একটি চেক ছিল। জেলার সিনেমার অভাবনীয় সাফল্যের পর লভ্যাংশ হিসেবে রজনীকান্তকে এ চেক দেয়া হয়।

এছাড়াও, এ সিনেমার জন্য অভিনেতা ১০০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। সব মিলিয়ে এই এক সিনেমা থেকেই এ অভিনেতার আয় ২০০ কোটি রুপি। যা ভারতে যেকোনো অভিনেতাদের থেকে সর্বোচ্চ। রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিসে অপ্রতিরোধ্য। ১০ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সিনেমাটি মাত্র ২২ দিনেই ভারতেই নিট ৩২৮ কোটিরও বেশি রূপি সংগ্রহ করেছে। আর বিশ্বব্যাপী ৬৫০ কোটি রূপি আয়ের দিকে এগিয়ে যাচ্ছে এ সিনেমাটি।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit