বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

নির্ধারিত সময়ের একদিন আগে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে ম্যাচটির সূচি একদিন এগিয়ে আনা হয়েছে। 

সমস্যাটা ছিল আফগানিস্তানের। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলতে চায় তারা। এর মধ্যে দুটিই তারা খেলতে চায় ফিলিপাইনের বিপক্ষে। তাই বাংলাদেশকে তারা আগেই জানিয়েছিল, দুই ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে রাখতে। বাংলাদেশে আসার পরেও তারা এটি জানিয়েছে। আফগানিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে বাফুফে ফিফা ও এএফসির কাছে আবেদন করে। শুক্রবার (১ সেপ্টেম্বর) ফিফা এবং এএফসি আবেদন মঞ্জুর করে।  

রোববার (৩ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে ফুটবলের লড়াইয়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে নামবে জামাল-রাকিবরা। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপের নিজস্ব মাঠ কিংস অ্যারেনার। দুই ম্যাচের সিরিজ খেলতে বেশ কয়েকদিন আগেই বাংলাদেশে পা রেখেছে আফগানরা। ম্যাচকে ঘিরে প্রস্তুতও হতে শুরু করেছে তারা। সিরিজের দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)। প্রথম ম্যাচের দিন এগিয়ে আসলেও সময়সূচি অবশ্য ঠিকই রয়েছে। রোববার বিকেল পাঁচটায় কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit