সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
কর্নেল (অব.) অলির সমালোচনা করে যা বললেন রাশেদ খান ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, তালিকা প্রকাশ সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে কিল-ঘুসিতে দাদা নিহত স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ধলিয়া খালের নিচ থেকে মাটি উত্তোলনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা। আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

নোয়াখালীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ফারুকের গণসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে শোক দিবসের আলোচনা সভা উপলক্ষে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে সোনাইমুড়ী ফাজিল মাদ্রাসার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর বৃহত্তর নোয়াখালী অঞ্চলের কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বেলায়েত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ  ম বাবুল ওরফে বাবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা খানম সাকী, সোনাইমুড়ী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের।  

দলীয় সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যনারে  শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হলেও উদ্যোগটি ছিল দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুকের। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ছাড়াও এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। আগামি নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাওয়ার বিষয়টি জানান দিতেই মূলত তিনি ওই সভার আয়োজন করেছেন।সভায় বক্তৃতায় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ফারুক বলেন, দেশের উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে হলে এবং দেশকে এগিয়ে নিতে হলে আগামি নির্বাচনেও নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচনে তিনি দলের কাছে মনোনয়ন চাইবেন। দল মনোনয়ন দিলে তিনি দলের সভানেত্রী শেখ হাসিনাকে নোয়াখালী-১ আসনটি উপহার দিবেন। সেই সঙ্গে তিনি বিজয়ী হলে এলাকার উন্নয়নে নিজেকে আরও বেশি আত্মনিয়োগ করবেন বলে ঘোষণা দেন।মোহাম্মদ ফারুক ছাড়াও এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আরও তিন জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।

 

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit