রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

গারদে ইমরান খানকে ফোনে কথা বলার অনুমতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত এ অনুমতি দেন। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন এবং এ বিষয়ে অ্যাটক জেল সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইমরান খান তার আইনজীবী উমাইর নিয়াজি ও সিরাজ আহমেদের মাধ্যমে ছেলেদের সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে বিশেষ আদালতে আবেদন করেছিলেন। আবেদনে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার ছেলেদের— কাসিম ও সুলাইমান খানের সঙ্গে টেলিফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই।’

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, আদালতের নির্দেশের পর পিটিআই চেয়ারম্যান তার ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়ে জেল কর্তৃপক্ষের অবস্থান নিয়ে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগে আলোচনা হয়েছে। ইন্সপেক্টর জেনারেল (আইজি প্রিজনস) মিয়া ফারুক নাজির বিষয়টি নিয়ে পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাটক কারাগারে আন্তর্জাতিক কল করার কোনো সুবিধা নেই এবং এ সুবিধাটি শুধু লাহোরের কোর্ট লাখপত জেল এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছে, যেখানে কিছু বিদেশি বন্দি রয়েছেন।

উল্লেখ্য, গত মাসে দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে গত সপ্তাহে কারাদাণ্ডের সেই রায় স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। যদিও এসব অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন ইমরান।

এ ছাড়া দুর্নীতির মামলার রায় স্থগিত ঘোষণা করে ইমরানকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। এ রায়কে বিশ্বকাপজয়ী সাবেক এ তারকা ক্রিকেটারের জন্য বড় রাজনৈতিক বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যদিও গোপন তারবার্তা ফাঁসের ‘গুরুতর অপরাধে’ এখন ইমরানকে অ্যাটক কারাগারে আটকে রাখা হয়েছে। আর সেখান থেকেই তাকে ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন দেশটির অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit