রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

১৩ দিনের সফরে ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : আগামী সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাচ্ছেন। রাষ্ট্রপ্রধান জাকার্তা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাবেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, “রাষ্ট্রপতি ৫-৭ সেপ্টেম্বর জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ৪৩তম ‘আসিয়ান’ শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।”

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৪ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এবং ওইদিন সন্ধ্যায় জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর-লেস্তের অন্যান্য রাষ্ট্রীয় নেতাদের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আসিয়ান সচিবালয়ের তথ্যসূত্র অনুসারে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো’র সম্মেলন চলাকালীন ১২টি বৈঠকে নেতৃত্বদানের কথা রয়েছে। 

পরে প্রেসিডেন্ট জোকো ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন। আসিয়ানের ১০টি দেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ান ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ ১৮টি দেশ এই ফোরামের সদস্য। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪৩তম ‘আসিয়ান’ শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলন শেষ করে ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে জাকার্তা ত্যাগ করবেন।

সিঙ্গাপুরে তিনি ও তার সহধর্মিনী অধ্যাপক ড. রেবেকা সুলতানার স্বাস্থ্য পরীক্ষা করাবেন। আগামী ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতির সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কথা রয়েছে।
 
সূত্র : বাসস।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit