শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

মুক্তিযুদ্ধের বিরোধীদের এ জনপদে কোন স্থান নেই, এমপি বকুল

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪৮৩ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি :  নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া)  আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল হুশিয়ারি দিয়ে বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধীদের এ জনপদে কোন স্থান নেই। বুধবার  (৩০ আগস্ট ) বিকেলে উপজেলার পালিদেহা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ঈশ্বরদী  ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহাফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ ও ২১ আগষ্টে নিহত সকল শহীদদের গভীর শ্রোদ্ধাভরে স্মরণ করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বিএনপি – জামায়াতের সমালোচনা করে বলেন,দেশের জনগন শেখ হাসিনা তথা আওয়ামীলীগের সাথে আছে। কারো কোন সড়যন্ত্র কাজে আসবেনা।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আ.স. ম. মাহামুদুল হক মুকুল,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্য ও ২১ আগস্টে নিহত শহীদের এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit