সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

যে লক্ষণগুলো পুরুষের শরীরে মারণরোগের ইঙ্গিত হতে পারে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৩৩ Time View

লাইফ ষ্টাইল  ডেস্ক : পেশাগত জীবন ও নানা ব্যস্ততার কারণে আলাদা করে নিজের যত্ন নেওয়ার সময় ও সুযোগ পান না অনেকে পুরুষই। শরীরে কিছু অস্বস্তি হলেও সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। সমস্যা বাড়লে যখন চিকিৎসকের কাছে ছোটেন, তখন বেশ খানিকটা দেরি হয়ে যায়।

চিকিৎসকরা বলেন, ৪০ পেরোলে শরীরের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন। বার্ধ্যক্যে সুস্থ থাকার পূর্বপ্রস্তুতি এই বয়স থেকে শুরু করা জরুরি। বয়স বাড়লে নানারকম শারীরিক জটিলতা দেখা দেয়। সে সব সমস্যা এড়াতে ৪০-এর পর থেকে নিজেকে একটি নিয়মে বাঁধা জরুরি।

শরীরে কোন লক্ষণগুলো বড় বিপদের ইঙ্গিত হতে পারে- এখানে রইল তার হদিস

১. বুকে ব্যথা: অনেক সময় বুকে ব্যথা হলে গ্যাসের ব্যথা ভেবে উপেক্ষা করেন অনেকে। তবে বুকে ব্যথার মতো উপসর্গ কখনই চেপে রাখা উচিত নয়। বেশির ভাগ ক্ষেত্রেই কিন্তু বুকে ব্যথা হৃদরোগের উপসর্গ হয়, তাই এই লক্ষণ অবহেলা করার ঝুঁকি না নেওয়াই ভালো।

২. শ্বাস নিতে কষ্ট: শ্বাসকষ্টও কিন্তু হৃদ‌রোগের লক্ষণ হতে পারে। এটি হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)-এর মতো সমস্যারও লক্ষণ হতে পারে। বিশেষ করে ধূমপায়ীদের এ রকম কোনো সমস্যা হলেই সতর্ক হওয়া জরুরি।

৩. হঠাৎ ওজন কমবেশি হওয়া: কোনো কারণ ছাড়াই ওজন বেড়ে গেলে কিংবা কমে গেলে সতর্ক হন। আকস্মিক ওজন কমে যাওয়া ক্যান্সার, হাইপারথাইরয়েডিজম বা হজমজনিত রোগের লক্ষণ হতে পারে। অন্যদিকে, হঠাৎ ওজন বৃদ্ধি হরমোনের ভারসাম্যহীনতা বা বিপাকীয় সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত।

৪. ক্রনিক পেটের অসুখ: পুরুষদের পেটের সমস্যা নিয়েও কিন্তু সতর্ক হতে হবে। দীর্ঘদিন ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য, মলের মধ্যে রক্তপাত গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা বা কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে। এই সমস্যায় হেলঅ না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৫. মূত্রের সঙ্গে রক্তপাত: বারে বারে প্রস্রাব পাওয়া বা প্রস্রাবের সঙ্গে রক্তপাত চোখে পড়লে তা কখনোই উপেক্ষা করা উচিত নয়। এই লক্ষণগুলো মূত্রনালির সংক্রমণ, কিডনিতে পাথর, এমনকি প্রস্টেট ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit