শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

গ্রিসে ছড়িয়ে পড়ছে ইইউ’র সবচেয়ে বড় দাবানল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍গ্রিসের একটি দাবানলকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে বড় দাবানল হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে জোটভুক্ত দেশগুলোর প্রায় অর্ধেক অগ্নিনির্বাপন বিমান পাঠানো হয়েছে সেখানে। ইইউ কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

বালাজ উজভারি জানিয়েছেন, গ্রিসের আলেকজান্দ্রোপলি শহরের উত্তরে আগুন মোকাবেলায় ইইউ বহরের ১১টি বিমান এবং একটি হেলিকপ্টারসহ ৪০৭ জন অগ্নিনির্বাপক কর্মী পাঠানো হয়েছে।

ইইউ’র নাগরিক সুরক্ষা পরিষেবা জানিয়েছে, আগুনে ৩১০ বর্গমাইলেরও বেশি এলাকা পুড়ে গেছে- যা আয়তনে আমেরিকার নিউ ইয়র্ক সিটির চেয়েও বড়।

নাগরিক সুরক্ষা পরিষেবা বলেছে, “ইউরোপীয় বন অগ্নিনির্বাপন তথ্য ব্যবস্থা অনুযায়ী ২০০০ সালের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই দাবানল সবচেয়ে বড়।”

গ্রিসের অগ্নিনির্বাপন নিয়ন্ত্রণ বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, উত্তর-পূর্ব অঞ্চলের দাদিয়া ন্যাশনাল পার্কের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

১৯ আগস্ট থেকে শুরু হওয়ার পর থেকে এই দাবানলে রিপোর্ট লেখা পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন অভিবাসীর মৃতদেহ তুরস্কের সীমান্তবর্তী একটি বন থেকে উদ্ধার করা হয়েছে। সূত্র: রয়টার্সদ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/সকাল ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit