শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

মধ্যরাতে মাতাল হয়ে পুলিশকে গালিগালাজ নারীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাতে মদ বিক্রি নিষিদ্ধ হলেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, গতকাল রবিবার রাতে ভাদোদারা শহরের একটি রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই নারী। একপর্যায়ে আরেকটি গাড়িকে ধাক্কা দেন তিনি। এরপর পুলিশ সদস্যরা তাকে আটকের চেষ্টা করে। কিন্তু তিনি উল্টো তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় থাকা ওই নারী কয়েকজন পুরুষ পুলিশ সদস্যকে গালিগালাজ এবং মারধরের চেষ্টা করছেন। আর তাকে থামাতে চেষ্টা করছেন এক নারী পুলিশ সদস্য। এর মধ্যে ওই নারী বেশ কয়েকবার পুলিশ সদস্যদের ধাক্কা দেন এবং পারলে তাকে ছুঁয়ে দেখতে বলেন।

পরে পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ডাকা হয়। এ সময় বেশ কয়েকজন পথচারী মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও করছিলেন। একপর্যায়ে ওই নারীকে জিপে তুলতে সক্ষম হয় পুলিশ। অবশ্য ভাইরাল ভিডিও দেখে বেশ কয়েকজন নেটিজেন ওই নারীকে চিনতে পেরেছেন। তারা জানিয়েছেন, অভিযুক্ত একজন জনপ্রিয় নেইল আর্টিস্ট।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit