শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

সম্পর্ক ভাঙনের গুঞ্জন, যেভাবে জবাব দিলেন অর্জুন-মালাইকা (ভিডিও)

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : গত কয়েক দিন ধরেই বলিউডে ফিসফাস প্রেম ভেঙেছে অর্জুন-মালাইকার। ‘মাসাবা মাসাবা’ খ্যাত অভিনেত্রী ও সামাজিক যোগযোগমাধ্যম প্রভাবী কুশা কপিলার প্রেমে পড়ছেন বনিপুত্র। গুঞ্জন ছড়িয়ে পড়তেই বেজায় রেগে যান মালাইকা। এরপর অর্জুনের বাড়ির লোকদের তার ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেন অভিনেত্রী।

আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন মালাইকা অরোরা। তার বছর দুয়েকের মধ্যেই প্রেম পড়েন অর্জুন আপুরের। ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেমে পড়া নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি মালাইকাকে। এবার তাদের প্রেম ভাঙার খবর যেন ছড়িয়ে পড়ল দাবানলের মতো। জল্পনা চলছিলই। অবশেষে নিন্দুকদের মুখ বন্ধ করলেন তারকা যুগল। তাদের প্রেম ভাঙার খবর থেকে মালাইকার কুশাকে ‘আনফলো’ করার খবরে যখন ছয়লাপ সেই সময় একসঙ্গে দেখা গেল তাদের।

রবিবার দুপুরে মালাইকার সঙ্গে মধ্যাহ্ন ভোজনে গেলেন অর্জুন। সাদা কো-অর্ড সেটে দেখা গেল অভিনেত্রীকে, কালো প্যান্ট, টি-শার্টে দেখা গেল অর্জুনকে। আলোকচিত্রীদের দেখে এদিন আর পোজ দেননি তারা। সটান গাড়িতে উঠে গেলেন অর্জুন-মালাইকা। তবে ততক্ষণে যা বার্তা দেওয়ার তা স্পষ্ট হয়ে গেছে। তারা যে একসঙ্গেই রয়েছেন সেটাই বুঝিয়ে দিলেন যুগল।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit