রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

বিয়ের কথা বলে ধর্ষণ, ভিডিও ধারণ: কারাগারে বিটিআরসি কর্মকর্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৩৯ Time View

ডেস্ক নিউজ : বিয়ের কথা বলে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক সঞ্জীব কুমার সিংহকে গ্রেফতার করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীর মামলার পর শুক্রবার রাতে সঞ্জীবকে গ্রেফতার করা হয়।

শনিবার পুলিশ সঞ্জীবকে রিমান্ডে চেয়ে আবেদন করলে আদালত একদিনের জন্য জেল হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ময়মনসিংহের বাসিন্দা সঞ্জীব ঢাকার ধানমন্ডি এলাকায় থাকতেন। তিনি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে কর্মরত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সঞ্জীব। ২০১৪ সাল থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন। সম্পর্ক ছিন্ন করতে চাইলে সেসব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বারবার নির্যাতন করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ১৫ অগাস্ট সঞ্জীব ওই নারীকে ধানমন্ডির বাসায় ডেকে নিয়ে ‘হত্যার উদ্দেশ্যে’ কাচের বোতল দিয়ে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে গত শুক্রবার থানায় গিয়ে মামলা করেন ওই নারী।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit