শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

চট্টগ্রামে জলাবদ্ধতা, এক ঘণ্টা পিছিয়ে শুরু এইচএসসি পরীক্ষা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৫৯ Time View

ডেস্ক নিউজ : রাতভর ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রামে এক ঘণ্টা পিছিয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। রবিবার প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ২৬ আগস্ট দিবাগত রাতের অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরে সৃষ্ট জলাবদ্ধতায় আজ ২৭ আগস্ট থেকে শুরু হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে, সিটি করপোরেশন এলাকার ২৭টি পরীক্ষা কেন্দ্র ও হাটহাজারী ও ফতেয়াবাদ কলেজ কেন্দ্রে পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে সেগুলোতেও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছে।  

শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হলেও পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করার জন্যে কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া এসব শিক্ষা বোর্ডের পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হয়।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit