সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শেখ হাসিনার বিকল্প কে আছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : জনগণের কাছে আমি জানতে চাই, শেখ হাসিনার বিকল্প প্রধানমন্ত্রী কে আছেন? তার মতো জনদরদি নেতা কে আছেন? আমি সব দলের কাছে জানতে চাই, শেখ হাসিনা ছাড়া যোগ্য নেতা কে আছেন? বিএনপি কাকে নেতা বানাবে? আজ শনিবার (২৬ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনাসভায় তিনি এমন প্রশ্ন করেন। মিরপুরের দারুস সালাম বালুর মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।

কাদের বলেন, জনগণ কি চায় শেখ হাসিনা পদত্যাগ করুক? আদালতের আদেশে কেয়ারটেকার সরকার কবরে ঘুমিয়ে আছে। সেটা কি আর এ দেশের জনগণ চায়? তারা (বিএনপি) কেন চায়? আসলে তাদের মুখে মধু অন্তরে বিষ। তারা বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। কী সুন্দর কথা! এমনিতে তারা আমাদের নিঃস্ব করে দিয়েছে। তারা ক্ষমতায় আসলে বাকিটা এক রাতের মধ্যে শেষ করে দেবে। বিএনপির তিনটি গুণ, দুর্নীতি, সন্ত্রাস ও মানুষ খুন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সন্ত্রাসীদের দল। আমরা বলছি না, কানাডার আদালত বলছে। তাদের হাতে রক্তের দাগ। অথচ তারা আজ মিষ্টি মিষ্টি কথা বলে। মোশতাক ও জিয়ার নেতৃত্বে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর হত্যাকাণ্ড ঘটেছে। বিএনপি সরকারের সমালোচনা করে বাসায় গিয়ে এসি রুমে ঘুমাচ্ছে, টিভিতে মানবাধিকার লঙ্ঘন করে তারা দেশের পতাকাকে ভূলুণ্ঠিত করেছে। অথচ তারা এখন মানবাধিকারের কথা বলছে! মনে হয় তারা খাঁটি ফেরেশতা, তাদের মতো ভালো মানুষ এই পৃথিবীতে নেই।

মন্ত্রী বলেন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখলে মনে হবে বিদেশে আছি। শেখ হাসিনা জনগণের প্রতি যে প্রতিজ্ঞা করেন তা রক্ষা করেন। সামনে তারা চোখে অন্ধকার দেখবে। তাদের ভোট দিলে তারা বাংলাদেশকে গিলে খাবে। তারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাবে। তারা আছে সেই ধান্দায়।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা হারলে বাংলাদেশ হেরে যাবে, গরিব মানুষ হেরে যাবে, স্বাধীনতা হেরে যাবে। তাই তাকে বিজয়ী করতে হবে। তিনি হেরে গেলে বাংলাদেশর উন্নয়ন হেরে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা খালি হাতে লড়ব। তবে আগুন হাতে আসলে আমরা তা শক্ত হাতে প্রতিহত করব। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit