শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

পাকিস্তানে আবার ভয়াবহ বন্যা, মৃত ১৭৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১০৬ Time View

 আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাঞ্জাবে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখনো পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে নদীর জলস্তর এতটা বাড়েনি।

পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে বলা হয়েছে, আগামী দিনে বন্যার পানি আরো বাড়তে পারে।

গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখনো পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে।

রোববার শতদ্রু নদীর পানি অনেকখানি এলাকা ভাসিয়েছে। কয়েকশ গ্রাম ও কয়েক হাজার হেক্টর জমি পানির তলায় চলে গেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ভারতের পাঞ্জাবে বাঁধ থেকে শতদ্রু নদীতে পানি ছাড়া হয়েছে। তার ফলে এই বন্যা হয়েছে।

শতদ্রু ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে দিয়েই বইছে।

২০২২ সালে পাকিস্তানে ভয়ংকর বন্যা হয়েছিল। তিন কোটি ৩০ লাখ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এক হাজার ৭৩৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছিল।

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit