শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী ডোমারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ‎‎লালমনিরহাটে বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক ‘বার্সেলোনার’ রাফিনিয়ার এবার ‘ব্রাজিলের’ হওয়ার পালা সকালে খালি পেটে লেবু পানি খেলে কি ওজন কমে? জানালেন বিশেষজ্ঞরা তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা, বিজয়ের শপথে বাধা কোথায়? নাসীরুদ্দীন পাটওয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না: রাশেদ খান ৪০০ পেরিয়ে অলআউট বাংলাদেশ গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়ক লাল পেঁয়াজ, জানালেন বিশেষজ্ঞরা

অভিনব উপহার পেলেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : গত ১৩ আগস্ট পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল। জীবনের নতুন বছরে পা রেখে এক অভিনব উপহার এলো অভিনেত্রীর ঝুলিতে। এবার নিজের নামে কিনে ফেললেন একটি তারা।

কথাটি জানিয়েছেন শ্রাবন্তী নিজেই। ইনস্টাগ্রামে তিনি লেখেন, এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে একটি তারা আমার নামেও থাকছে। আন্তর্জাতিক স্টার ডিরেক্টিরিতে শ্রাবন্তী নামে এটির নাম নথিভুক্ত করা হলো।

শুধু কথার কথা নয়, নিজের নামে তারার নামকরণের প্রমাণ হিসেবে অনেক সার্টিফিকেটও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। তবে শ্রাবন্তী নিজেই নিজেকে এই উপহার দিলেন নাকি অন্য কেউ তার নামে তারার নাম রাখলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এ নিয়ে কোনও মন্তব্যও করেননি এই অভিনেত্রী।

শ্রাবন্তীর নামে তারার নামকরণের কথা জেনে অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। 

বর্তমানে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। এ ছাড়াও ইতিমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit