সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

কারও আক্কেল থাকলে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১৯ আগস্ট) দিনগত রাত ৩টায় বিএনপির জরুরি সংবাদ সম্মেলন ডাকার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কারও আক্কেল থাকলে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে? মঙ্গলবার (২২ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন তোলেন।

মন্ত্রী বলেন, বিএনপি যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সেটির প্রমাণ হচ্ছে রাত ৩টায় সংবাদ সম্মেলন। বিএনপি রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে। কারও যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে? সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। সংবাদকর্মীরা রাত ৩টায় উনাদের সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য কি বাধ্য? আমি আগে আর শুনিনি।

ওই রাতে বিএনপির কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছিল– এ বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কর্মী ইতোপূর্বে বহু সময় ধরা হয়েছে বা অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের কর্মীও বিভিন্ন সময়ে অ্যারেস্ট হয়েছে। আমরাও কোনোদিন রাত ৩টায় করিনি। বিএনপিও আগে কখনও রাত ৩টায় করেনি। তাদের মধ্যে যে অস্থিরতা এবং তারা যে এখন একটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সেটারই প্রমাণ হচ্ছে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকা।’

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit