শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

খসড়া প্রকাশ, সারা দেশে ভোটকেন্দ্র বাড়ল যত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র বেড়ে ৪২ হাজারের বেশি দাঁড়িয়েছে। আর ভোটকক্ষ বেড়ে আড়াই লাখের বেশি হচ্ছে। বুধবার নির্বাচন কমিশনের মাঠ কার্যালয়গুলো খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে। ওই তালিকা নির্বাচন কার্যালয় ছাড়াও জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরসহ বিভিন্ন স্থানে টানানো হয়। ইসি সূত্র এ তথ্য জানায়।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সারা দেশে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হয়েছে। ভোটকেন্দ্রের বিষয়ে কারও আপত্তি বা দাবি থাকলে তারা সংশ্লিষ্ট দপ্তরে জানাতে পারবেন। তাদের দাবি-আপত্তির ওপর শুনানি করে ভোটকেন্দ্র চ‚ড়ান্ত করা হবে। ইসি সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ১৮৩টি। এবার সেটি বেড়ে দাঁড়াচ্ছে ৪২ হাজারের বেশি।

গত নির্বাচনে ভোটকক্ষ ছিল দুই লাখ ৬ হাজারের বেশি। এবার তা বেড়ে দাঁড়াচ্ছে আড়াই লাখের বেশি। সংশ্লিষ্টরা জানান, ভোটার সংখ্যা বেড়ে যাওয়ায় ভোটকেন্দ্র ও ভোটকক্ষ বেড়েছে। কমবেশি প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে ভোটকেন্দ্র কমিয়ে ভোটকক্ষ বাড়ানোর প্রস্তাব ছিল। 

সূত্র আরও জানায়, ভোটকেন্দ্রের ওপর কারও দাবি বা আপত্তি থাকলে তা ৩১ আগস্ট পর্যন্ত জানানো যাবে। ওইসব দাবি ও আপত্তি ১১ সেপ্টম্বরের মধ্যে স্থানীয়ভাবে শুনানি করে নিষ্পত্তি করা হবে। চ‚ড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ১৭ সেপ্টম্বরের মধ্যে ইসি সচিবালয়ে পাঠাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি সচিবালয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit