শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কাজল!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক :সপ্তাহ খানেক আগেই পরিবার-পরিজন এবং বন্ধু-বান্ধবের সঙ্গে নিজের জন্মদিন উদ্‌যাপন করেছেন বলিউড অভিনেত্রী কাজল। চলতি বছরে ৪৯ বছর বয়সে পা দিয়েছেন অভিনেত্রী। স্বাভাবিক ভাবেই, জন্মদিন নিয়ে উৎসাহের অন্ত ছিল না।

জন্মদিন পালনের ১০ দিন কাটতে না কাটতেই দুঃসংবাদ। সম্প্রতি ক্রাচ হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেল কাজলকে।

সম্প্রতি মুম্বাইয়ের এক বহুতল থেকে বেরোনোর সময় চিত্রগ্রাহীদের ক্যামেরায় ধরা পড়েন কাজল। ক্রাচ হাতে হাঁটছেন অভিনেত্রী। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেও গাড়ি পর্যন্ত নিজে হেঁটেই গেলেন তিনি। পরনে সাদা শার্ট ও জিন্স, চোখে রোদচশমা। কাজলের এই ভিডিও প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েন তার অনুরাগীরা। কী ভাবে আহত হলেন অভিনেত্রী, উঠতে থাকে সেই প্রশ্ন। কোথায়, কী ভাবে আঘাত পেয়েছেন তিনি, তা এখনও পর্যন্ত জানা না গেলেও তার চলাফেরার ভঙ্গি দেখে অনুমান করা যায়, সেই চোট খুব একটা গুরুতর নয়।

মাস খানেক আগেই মুক্তি পেয়েছে কাজলের ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। আমেরিকান সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’ অবলম্বনে তৈরি এই সিরিজ তেমন ভাবে প্রশংসিত না হলেও নজর কেড়েছে কাজলের অভিনয়। এর পর কৃতি শ্যাননের সঙ্গে থ্রিলার ছবি ‘দো পাত্তি’-তে দেখা যেতে চলেছে তাকে। প্রযোজক হিসাবে এই ছবির মাধ্যমেই হাতেখড়ি হতে চলেছে কৃতি শ্যাননের।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit