বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ভয়াবহ সংঘর্ষ চলছে লিবিয়ায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। দেশটির একটি সশস্ত্র উপদলের প্রভাবশালী কমান্ডার প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাতে আটক হওয়ার পর এই সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার ত্রিপোলিতে ছড়িয়ে পড়া এ সংঘর্ষ কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাতে আটক সেনা কমান্ডার মাহমুদ হামজা ৪৪৪ ব্রিগেডের প্রধান এবং এই ব্রিগেডটি ত্রিপোলির বেশিরভাগ নিয়ন্ত্রণ করে থাকে। স্থানীয় মিডিয়া এবং ৪৪৪ ব্রিগেডের একটি সূত্র জানিয়েছে, মাহমুদ হামজাকে সোমবার মিটিগা বিমানবন্দরে আটক করে স্পেশাল ডিটারেন্স ফোর্স নামে একটি বাহিনী।

লিবিয়ার বাস্তবতায় এই দুটি বাহিনী বেশ শক্তিশালী। রাজধানীতে সবচেয়ে শক্তিশালী এই দুই গোষ্ঠীর মধ্যে যেকোনো ধরনের লড়াই উল্লেখযোগ্য ঝুঁকির কারণ হতে পারে। এছাড়া সোমবারের এই সংঘর্ষকে ইতোমধ্যেই গত কয়েক মাসের মধ্যে ত্রিপোলিতে হওয়া সবচেয়ে খারাপ লড়াই বলে মনে করা হচ্ছে। যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর-পশ্চিম লিবিয়ার অন্যান্য অংশেও সশস্ত্র দলগুলোর মধ্যে বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে।

২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সমর্থনপুষ্ট এক গণঅভ্যূত্থানে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি উৎখাত হন এবং তাকে হত্যা করা হয়। মূলত গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটি চরম রাজনৈতিক সংকটের মুখে পড়ে যে সংকট এখনো অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit