বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

‘চাকরির পেছনে না ছুটে নিজের যোগ্যতায় ক্যারিয়ার গঠন করতে হবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে পেছনে ফেলে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের যাত্রাপথে অনেক বড় বাধা অতিক্রম করতে হয়েছে। বর্তমান সরকারের সময়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ চলছে। কয়েক বছরের ব্যবধানে ফ্রিল্যান্সিংয়ের জগতে আসাটা অনেক সহজ হয়েছে। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক এবং যুব মহিলাদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোমবার বেলা ১১টায় বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।  

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত জীবনে যার যত সমস্যাই থাকুন না কেন, জীবনে সফল হতে হলে নিজের ভবিষ্যৎ নিজেকেই গঠন করতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হয়েছে। তাই চাকরির পেছনে না ছুটে নিজের যোগ্যতা দিয়ে ক্যারিয়ার গঠন করতে হবে।’ 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মাসুদ লতা, প্রশিক্ষণার্থী জেরিন আখতার প্রমুখ। ১৫ দিনের এই প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সের ২৫ জন অংশগ্রহণ করেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit