বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ওয়াগনারের পেছনে আর অর্থ ব্যয় করবে না রাশিয়া, দাবি রিপোর্টে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারকে আর অর্থায়ন করবে না রাশিয়া। ইতোমধ্যে গোষ্ঠীটি তাদের সদস্য সংখ্যা কমিয়ে ব্যয় কমানোর চেষ্টা করছে। 

রবিবার ব্রিটিশ প্রতিরক্ষা দফতর এমন দাবি করেছে।

মন্ত্রণালয় দৈনিক বুলেটিনে জানিয়েছে, বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে যে রাশিয়া আর ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার গ্রুপের কার্যক্রমে অর্থায়ন করবে না।

বুলেটিনে আরও জানানো হয়েছে, ওয়াগনারের মালিক ইয়েভজেনি প্রিগোজিন জুনে রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষস্থানীয়দের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার পরে তার অন্যান্য ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে রুশ সরকার। ওয়াগনার গ্রুপ আর্থিক চাপ কমাতে কর্মীদের বেতন ব্যয় বাঁচাতে প্রতিষ্ঠানের আকার হ্রাস এবং পুনর্বিন্যাস করার দিকে এগিয়ে চলেছে।

রাশিয়ার পরিবর্তে বেলারুশ সরকার ওয়াগনারের ব্যয় নির্বাহ করতে পারে জানিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা দফতর বলেছে, “যদি রাশিয়ার আর ওয়াগনারকে অর্থ প্রদান না করে, তবে দ্বিতীয় সবচেয়ে যুক্তিসঙ্গত অর্থায়নকারী হবে বেলারুশ কর্তৃপক্ষ।” সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit