শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু সামরিক সহযোগিতা জোরদার করছে সৌদি-কুয়েত রাতেই ইরানে বড় তাণ্ডব চালাবে যুক্তরাষ্ট্র? প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরল মন্ত্রণালয় ৪৮তম বিসিএস স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা ইরান তার প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে, দাবি ট্রাম্পের যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব ভারতের ‘অপয়া’ স্টেডিয়ামে কি ভাগ্য খুলবে নিউজিল্যান্ডের? আশা করি ইরান ‘ভুল হিসাব’ করা থেকে বিরত থাকবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

কেইনকে ছাড়া ড্র টটেনহ্যামের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব টটেনহ্যামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন। নতুন মৌসুম শুরুর আগে কেইন টটেনহ্যাম ছেড়ে যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। ইংলিশ এই ফুটবলারকে ছাড়া আজ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামে টটেনহ্যাম।

ব্রেন্টফোর্ড ও টটেনহ্যামের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে গিয়েছিল টটেনহ্যাম। হেডে গোল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। ভিএআর দেখে গোলটি দেওয়া হয়।

গোল করার পর আঘাত পেয়ে মাঠ ছাড়েন রোমেরো। ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেন ব্রেন্টফোর্ডের ব্রায়ান এমবেওমো। ৩৬ মিনিটে ইওয়ানে উইসা গোল করলে এগিয়ে যায় স্বাগতিক ব্রেন্টফোর্ড। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে এমারসন রয়্যাল গোল করলে আবারও ম্যাচে সমতা ফেরে।

১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুদল।

গত মৌসুমে সবশেষ মুখোমুখিতে টটেনহ্যামকে হারিয়েছিল ব্রেন্টফোর্ড। গেলবার আটে শেষ করে টটেনহ্যাম, ব্রেন্টফোর্ড ছিল পয়েন্ট টেবিলের নয় নম্বরে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit