সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

‘মুজিব’ এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো ছবি: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২০৮ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর সেন্সর ছাড়পত্র পেলেও ভারতের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সেখানে ছাড়পত্র পেলেই জানানো হবে মূক্তির চূড়ান্ত তারিখ।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল হয়ে গেল সিনেমাটির সেন্সরপত্র হস্তান্তর অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। এছাড়াও ছিলেন সিনেমাটির তত্ত্ববধায়ক আসাদুজ্জামান নূর ও সিনেমাটির সকল কলাকুশলী।

‘মুজিব: একটি জাতির রূপকার’ এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো ছবি জানিয়ে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ বলেন, এই ছবিটি দেখার সময় বিন্দুমাত্র ক্লান্তি আসবে না। সিনেমাটি শেষ হয়েছে ১৫ আগষ্টের দৃশ্য দিয়ে। আমরা কেউ ১৫ আগষ্টের ঘটনা চোখে দেখিনি, স্ক্রিনে এই ঘটনা দেখা যে কত কষ্ট লেগেছে সেটা বলে বুঝানো যাবে না।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, রোজিনা, ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, দীঘি, জায়েদ খানসহ সিনেমাটি সংশ্লিষ্ট অনেকেই।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ছবিটির পরিচালক ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে বাংলায় রূপায়িত করা হয়।

ঐতিহাসিক এই সিনেমায় প্রায় দেড়শ চরিত্রের মধ্যে শতাধিক বাংলাদেশি শিল্পী অভিনয় করেছেন। অন্য অভিনয়শিল্পীর মধ্যে আছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, সায়েম সামাদ, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, প্রার্থনা দীঘিসহ অনেকেই। এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র। সিনেমায় ব্যবহৃত একটিমাত্র গান, সেটি লিখেছেন জাহিদ আকবর।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit