রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাটে ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছে।

শনিবার রাত ১২টায় ফতুল্লার কাশিপুর হোসাইনিনগর এলাকায় আসলাম সিকদারের ছয়তলা বাড়ির পাঁচতলায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন— ওই ফ্ল্যাটের হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বীথি আক্তার, তাদের এক শিশুসহ ফল ব্যবসায়ী আবু কালাম।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিস্ফোরণে পাঁচতলা ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালাসহ আসবাপত্র ভেঙে গেছে। পাশাপাশি ওই ফ্ল্যাটের দরজা ও জানালা ভেঙে গেছে। আগুনে ঘরের আসবাপত্র পুড়ে গেছে৷ 

বিস্ফোরণে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটে। তদন্তের পর ঘটনার কারণসহ ক্ষতির পরিমাণ জানা যাবে।

 

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit