শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

কেইনের অভিষেক ম্যাচে বায়ার্নের হার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত এক জয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ জয়ের আনন্দে মাতল লাইপজিগ। আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের মাঠে শনিবার রাতে মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়ে ৩-০ গোলে জিতেছে লাইপজিগ। হ্যাটট্রিক করে তাদের নায়ক স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। 

অন্যদিকে, টটেনহ্যাম হটস্পার ছেড়ে এ দিনই চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন হ্যারি কেইন। নতুন ঠিকানায় কয়েক ঘণ্টা পরই হয়ে গেল তার অভিষেক। তবে উপলক্ষটা মনে রাখার মতো হলো না। 

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই লাইপজিগকে এগিয়ে নেন ওলমো। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬৪তম মিনিটে বদলি নামেন কেইন। এর চার মিনিট পরই সফল স্পট-কিকে হ্যাটট্রিক পূরণ করেন ওলমো। তাতে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর আশাও প্রায় শেষ হয়ে যায়। 

গত বছর লাইপজিগকে হারিয়েই এই প্রতিযোগিতায় রেকর্ড দশম শিরোপা জিতেছিল বায়ার্ন। এবার মধুর প্রতিশোধ নিল লাইপজিগ। 

আগের মৌসুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপ জয়ীর মধ্যে নতুন মৌসুমের শুরুতে হয় এক ম্যাচের এই প্রতিযোগিতাটি। 

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/সকাল ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit