রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

অভিনেত্রী জয়ার ৬ মাসের জেল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : পুরনো একটি মামলার জেরে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও সংসদ সদস্য জয়া প্রদাকে ছ’মাসের কারাদন্ড ও জরিমানা করেছে চেন্নাইয়ের একটি আদালত। শুধু জয়া নয়, এই মামলায় জয়ার দুই ব্যবসায়ীক সহযোগীকে রাম কুমার এবং রাজা বাবুকেও ওই মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত।

পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের ইএসআই (এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স) না দেওয়ার অভিযোগে বেশ কয়েক বছর আগে দায়ের করা একটি মামলার রায় দিয়েছে চেন্নাই আদালত। রায়ে অভিনেত্রীকে ৫ হাজার রুপি জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

এক সময় জয় প্রদা ও তার ব্যবসায়িক অংশীদাররা চেন্নাইয়ের একটি সিনেমা হলের মালিক ছিলেন। কিন্তু লোকসানের কারণে কয়েক বছর আগেই হলটি বন্ধ করে দেন তারা। থিয়েটারের স্টাফরা তাদের বেতন থেকে কেটে নেওয়া ইএসআই পরিশোধ না করায় জয়ার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন। জয়ার সঙ্গে মামলায় আসামি করা হয়েছিল রাম কুমার এবং রাজা বাবু নামের আরো দুইজনকে।

জয়া প্রদা মামলার দায় স্বীকার করে নিয়েছেন এবং থিয়েটার কর্মীদের সমস্ত বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে সংবাদমাধ্যমের খবর। অভিনেত্রী মামলাটি খারিজ করার জন্যও আদালতের কাছে আবেদন করেন। তবে, আদালত তার আপিল প্রত্যাখ্যান করে তাকে জরিমানাসহ ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।

সত্তরের দশকে বলিউডে পথচলা শুরু করে আশির দশকে জনপ্রিয়তার শিখরে পৌঁছান জয়া। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম, মারাঠি থেকে বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit