শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

‘‌আয়নায় নিজের মুখ দেখুন’‌, মোদিকে মমতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে শনিবার সকালে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মোদি বলেন, ‘নির্বাচনে জয়ের পরও তৃণমূল প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে। যারা নিজেরা ভোট লুঠের অভিযোগ করতো, যারা নিজেদের গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে দাবি করতো, সেই তৃণমূলের লোকেদেরই টিভির পর্দায় ব্যালট বাক্স নিয়ে পালাতে দেখা গেছে। ভোটের নামে প্রহসন হয়েছে। গুন্ডাদের বরাত দেওয়া হয়েছিল বাংলার পঞ্চায়েত নির্বাচনে। লোকসভা নির্বাচনে সেটা হবে না।’

আজ শনিবার বিজেপির কোলাঘাটে পঞ্চায়েতি রাজ সম্মেলনের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এসব অভিযোগ তুলেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে যে সংঘর্ষের সাক্ষী থেকেছে গোটা ভারত সে কথা বলেন মোদি। তবে আজ একটি অডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মমতা অডিও বার্তায় বলেন, ‘‌কোনও প্রমাণ ছাড়াই কথা বলছেন প্রধানমন্ত্রী। উনি চান, দেশবাসী কষ্টে ভুগুক, মারা যাক, শুধুমাত্র বিজেপির সমৃদ্ধি হোক। বিজেপি এই চিন্তাধারা দিয়ে সাধারণ মানুষকে বারবার বোকা বানাতে পারবে না। আপনি কিছু সময় মানুষকে বোকা বানাতে পারেন, সারাজীবন নয়। আয়নায় নিজের মুখ দেখুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম।’‌ সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit