শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

অন্য ক্রিকেট বোর্ডের লাভের টাকা নিয়ে যাচ্ছে ভারত, দাবি পাকিস্তানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান জাকা আশরাফ দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে পাকিস্তানের আয় বেড়েছে দ্বিগুণ। তারপরও খুশি নয় পাকিস্তান। তাদের দাবি ভারত অন্য ক্রিকেট বোর্ডের লাভের অংশ নিয়ে যাচ্ছে। 

আইসিসির চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন জানিয়ে জাকা আশরাফ বলেন, আমি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এবং অন্য দেশের ক্রিকেট বোর্ডের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তাদের বলেছি, আমাদের একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে অনেক ভালো হয়। 

পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ আরও বলেন, এবার আইসিসি থেকে আমাদের প্রাপ্য দ্বিগুণ হয়েছে। কিন্তু অন্য দেশের লাভের অংশ কেটে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিয়ে দিচ্ছে আইসিসি। এটার বিরুদ্ধে আমরা আইসিসির সঙ্গে কথা বলেছি।

পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ভারত কী করে এত বেশি টাকা পেল, সেটার হিসেব আমি আইসিসির কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয়েছিল সেই হিসেব নাকি পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠিকে দেওয়া হয়েছিল। আমি আইসিসিকে জানিয়েছি, নাজাম শেঠির কাছে এমন কোনও হিসেব নেই। কিন্তু আইসিসির চেয়ারম্যান আমাকে দুইবার বলেছেন, সব হিসেব নাকি নাজাম শেঠিকে দেওয়া হয়েছিল এবং তিনি সেটাতে সম্মতিও দিয়েছিলেন।

২০২৪-২৭ সালের মধ্যে আইসিসি থেকে লভ্যাংশের ৩৮.৫ শতাংশ তথা প্রতি বছরে প্রায় ১৯০০ কোটি টাকা করে পাবে ভারত। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit