স্পোর্টস ডেস্ক : কমিউনিটি শিল্ড জিতে মৌসুম শুরু করেছে আর্সেনাল। আজ শুরু হচ্ছে তাদের প্রিমিয়ার লিগ। লিগে নিজেদের প্রথম ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে মোকাবিলা করবে তারা। তবে বৈদ্যুতিক গোলযোগের কারণে সেই ম্যাচ শুরুতে হচ্ছে বিলম্ব।
স্থানীয় সময় সাড়ে ১২ টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ই-টিকেটিংয়ে কারিগরি ত্রুটির কারণে যথাসময়ে বল গড়ায়নি মাঠে। সহস্রাধিক দর্শক টিকেট কাটার পরেও মাঠে ঢুকতে পারেননি। তাই খেলা ৩০ মিনিট বিলম্বে শুরু হচ্ছে। স্থানী সময় দুপুর ১ টায় মাঠে গড়াবে বল।
কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২৮