শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু সামরিক সহযোগিতা জোরদার করছে সৌদি-কুয়েত রাতেই ইরানে বড় তাণ্ডব চালাবে যুক্তরাষ্ট্র? প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরল মন্ত্রণালয় ৪৮তম বিসিএস স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা ইরান তার প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে, দাবি ট্রাম্পের যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব ভারতের ‘অপয়া’ স্টেডিয়ামে কি ভাগ্য খুলবে নিউজিল্যান্ডের? আশা করি ইরান ‘ভুল হিসাব’ করা থেকে বিরত থাকবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

ওয়াগনার আতঙ্কে পোল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াগনার আতঙ্ক তাড়া করছে ইউক্রেন ও বেলারুশের সীমান্তবর্তী দেশ পোল্যান্ডকে। পরিস্থিতি মোকাবিলায় বেলারুশ সীমান্তে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে দেশটি। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের সদস্যরা বেলারুশ সীমান্তে জড়ো হচ্ছে, এমন খবরে প্রথম থেকেই সতর্ক ছিল পোল্যান্ড। কিছুদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করার পরই ওয়াগনার বাহিনীকে বেলারুশে পাঠানো হয়। সেখানে বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ওয়াগনার।

পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বেলারুশ সীমান্তে আরও ১০ হাজার সেনা পাঠাবে, যারা সীমান্তরক্ষী বাহিনীকে সাহায্য করবে। তাদের মধ্যে চার হাজার সেনা সরাসরি সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করবে। বাকি ছয় হাজার সেনা কাজ করবে রিজার্ভ ফোর্স হিসেবে।

পোলিশ প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাসজ্যাক বলেছেন, বেলারুশের দুটি সামরিক বিমান পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে, যার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। বিষয়টি ‘উসকানি’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, বেলারুশে যা কিছু ঘটছে তা রাশিয়ার কাজের সঙ্গে সমন্বিত।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit