রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

সরকারের পতন বিএনপির একমাত্র চাওয়া: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৪৮ Time View

ডেস্কনিউজঃ সরকারের পতনই বিএনপির একমাত্র চাওয়া বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দীর্ঘ একযুগের ওপরে আমরা সংগ্রাম, লড়াই করছি এই ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, নিপীড়ন-নির্যাতনকারী সরকারের দমনপীড়নের বিরুদ্ধে। আমাদের লক্ষ্য একটাই‒ এই ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি চাই, দেশ মুক্তি চায়।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লক্ষ্মীপুর থেকে আসা আহত নেতাকর্মীদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় সংঘর্ষে কৃষক দলের সজীব হোসেন নিহত এবং নেতাকর্মীদের অনেকে আহত হয়। তাদের মধ্যে ৬ জন দৃষ্টিশক্তি হারায়। লক্ষ্মীপুরের নেতাকর্মীদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহমর্মিতা প্রকাশ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লন্ডন থেকে স্কাইপে যুক্ত হয়ে লক্ষ্মীপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার-নিপীড়ন থেকে মুক্তি পেতে ইতোমধ্যে অনেকে প্রাণ দিয়েছেন, সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন, অনেক মানুষ গুম হয়ে গেছেন এবং সর্বশেষ এই ১৮ জুলাই আপনারা (লক্ষ্মীপুরের নেতাকর্মীরা) শান্তিপূর্ণ মিছিল করছিলেন, সেই মিছিলে পুলিশ সরাসরি গুলি করে আমাদের ভাই সজীব হোসেনের প্রাণ কেড়ে নিয়েছে। এখন একটাই চাওয়া, একটাই পথ, সেটা হচ্ছে এদেরকে সরাতে হবে, এদের পতন ঘটাতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই দেশ নিরাপদ না, কেউই নিরাপদ না। আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, অস্তিত্ব ফিরে পাওয়ার জন্য এই সরকারকে বিদায় করতে হবে। যারা মারা গেছে তাদের পরিবার বোঝে যে কী যন্ত্রণা ও কষ্ট, এই ত্যাগ কখনও বৃথা যাবে না।’

বিএনপির চলমান আন্দোলনে দেশের মানুষ সঙ্গে আছে‒ এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ জীবন দিয়ে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে এই সরকারকে সরানোর জন্য সংগ্রাম শুরু করেছে। আমরা বিশ্বাস করি, জনগণ এই সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে সরাবে এবং জনগণের যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে নিহত সজীব হোসেনের পরিবার ও আহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সভাপতিত্বে ও শাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, কৃষক দলের হাসান জাফির তুহিন, দৃষ্টিশক্তি হারানো যুবদল কর্মী মোস্তফা কামাল, শ্রমিক দলের ইকবাল হোসেন, কৃষক দলের বোরহান উদ্দিন, নিহত সজীবের বাবা আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, বিএলডিপি‘র মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/নাহিদা/১০.০৮.২০২৩/ রাত ৮.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit