শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

আফগানিস্তানে ১০ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষেধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কয়েকটি প্রদেশে ১০ বছরের বেশি বয়সী মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসে অংশ নেওয়া নিষিদ্ধ করেছে স্থানীয় তালেবান কর্মকর্তারা। আজ রবিবার (আগস্ট ০৬) বিবিসি ফারসি বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি তালেবান শাসিত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা গজনি প্রদেশের স্কুল ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচির প্রধানদের বলেছেন, ১০ বছরের বেশি বয়সী মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে পড়ার অনুমতি নেই। এতে আরও বলা হয়, কিছু এলাকায় প্রচার ও নির্দেশনা মন্ত্রণালয় (যা পূর্বে নারী বিষয়ক মন্ত্রণালয় হিসেবে পরিচিত ছিল) মেয়েদের স্কুল প্রধানদের অনুরোধ করেছিল যে, তৃতীয় শ্রেণির ওপরে অধ্যয়নরত মেয়েদের বাড়িতে পাঠিয়ে দিতে।

পূর্ব আফগানিস্তানের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিবিসিকে জানায়, তাদের বলা হয়েছিল যে মেয়েদের বয়স ১০ বছরের বেশি তারা স্কুলে প্রবেশ করতে পারবে না। এর আগে গত বছরের ডিসেম্বরে নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে তালিবান। সে সময় বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি জাতিসংঘ এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়।

 

 

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit