শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সঙ্কটে ভিকির ভরসা ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে একের অপরকে চিনতেন না। ২০১৯ সালে প্রথম আলাপ তাদের। সেখান থেকেই প্রেমের শুরু। দুবছর চুটিয়ে প্রেমের পর ২০২১ সালে রাজস্থানে ধুমধাম করে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। জীবনের যেকোনো সঙ্কটময় মুহূর্তে ক্যাটরিনাই নাকি ভিকির ভরসা। এ ভূমিকা নাকি বিয়ের আগে থেকেই পালন করে আসছেন ক্যাট। 

ভারতের পাঠকপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভিকি হিন্দি সিনেমায় পা রাখার বহু আগেই ক্যাটরিনা নিজের পায়ের তলার জমি শক্ত করে নেন বলিউডে। ক্যাটরিনা বয়সে এবং অভিজ্ঞতায় দুই দিকে ভিকির তুলনায় এগিয়ে। তাই সঙ্কটের সময় ক্যাটরিনাই শেষ ভরসা।

 এমনি একটি ঘটনা শেয়ার করেছেন ভিকি। ভিকির প্রথম দিকের ছবিতে নাচ-গান তেমন করতে হয়নি। এখন অবশ্য বলিউডের বাণিজ্যিক ধারার ছবিতে গানের তালে তালে নাচতে দেখা যায় অভিনেতাকে। তবে মঞ্চে উঠে হাজার হাজার দর্শকের সামনে নাচতে বেশ ভয় পান ভিকি। ঘটনাটা ২০২০ সালের। সেই সময় বিয়ে হয়নি ভিকি-ক্যাটের। আসামে ছিলেন অভিনেতা, ক্যাটরিনা ছিলেন মদুরাইতে। দূর থেকেও ফোনেই আত্মবিশ্বাস জোটাতে সাহায্য করেন ক্যাটরিনা, ভয়ও দূর করে দেন। এরপর থেকে ক্যাটে আস্থা খুঁজে নেন ভিকি।

 

 

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit