শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না: জি এম কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মেকাহাম্মদ কাদের এমপি বলেছেন, ভয়াবহ রূপ নিয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। সরকারি হিসাবেই ৫ আগস্ট পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯৬৮ জন। আর মারা গেছেন ইতিহাসের সব চেয়ে বেশি ৩০৩ জন। এরমধ্যে ২৪১ জনই রাজধানীর বাসিন্দা। সাধারণ মানুষ মনে করছেন, আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো বেশি। সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ।

আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, রাজধানীতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫২৩ জন। আর রাজধানীর বাইরে ২৯ হাজার ৪৪৫ জন। তিনি বলেন, হাসপাতালে বেড খালি নেই, বরিান্দা, করিডোর এবং সিড়ির নিচেও ডেঙ্গু রোগী সচিকিৎসা নিচ্ছে। হাসপাতালে পা ফেলার জায়গা নেই। পর্যাপ্ত জনবল ও সরকারি সহায়তার অভাবে চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। 

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দুই সিটি কর্পোরেশনের ব্যর্থতায় ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়েছে। যাদের ব্যর্থতায় সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সারাদেশের সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।

 

 

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit