বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অন্যরকম স্বাদের দারুন মজার দুই খাবারের রেসিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৪৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : এখন শ্রাবণ মাস। রোদ-বৃষ্টির লুকোচুরিতে খেতে ইচ্ছা করে একটু অন্যরকম খাবার। তেমনই দুইটি রেসিপি দিয়েছেন আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো-

সাবুদানার নোনতা পিঠা

উপকরণ : সাবুদানা ১০০ গ্রাম, গ্রেট করা আলু, দুই চামচ বাদাম গুঁড়া, কাঁচা মরিচ কুচি, আদা কুচি, ধনেপাতা কুঁচানো, গোটা জিরা, স্বাদমতো লবণ।

প্রণালি : হাফ কাপ ছোট দানার সাবু গ্যাসের ফ্লেম কমিয়ে সাবুদানা ড্রাই রোস্ট করে নিতে হবে। এরপর সাবু ঠান্ডা করে পাউডার বানিয়ে নিন। এবার গুঁড়া সাবুর মধ্যে ১ কাপ পানি ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণে আগে থেকে গ্রেট করা আলু, কাঁচা মরিচ, আদা কুচি, ধনেপাতা, বাদাম গুঁড়া, জিরা ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে ঘি বুলিয়ে সাবুদানার পেস্ট চেপে চেপে গোল গোল আকার দিতে হবে। এক পিঠ হওয়ার ৪ মিনিট পর উল্টে নিতে হবে। আবারও সামান্য তেল দিয়ে চেপে চেপে ফ্রাই করতে হবে।

চিকেন কাবসা

উপকরণ : মুরগি ১ কেজি, বাসমতি চাল আধা কেজি, পিঁয়াজ কুচি আধা কাপ, টমেটো দুটো, তেজপাতা দুটো, এলাচ চারটি, লবঙ্গ ছয়টি, লেবুর রস দুই চামচ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ, ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ, জিরা গুঁড়া এক টেবিল চামচ, লবঙ্গ গুঁড়া আধা চা চামচ, দারুচিনি গুঁড়া আধা চা চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, জায়ফল গুঁড়া আধা চা চামচ, গ্রেট করা গাজর এক টেবিল চামচ, মাখন তিন টেবিল চামচ, তেল দুই টেবিল চামচ, বাদাম কুচি দুই টেবিল চামচ, কাজু বাদাম দুই টেবিল চামচ, কিশমিশ ১০টি, লবণ স্বাদ মতো। 

প্রণালি : সব মসলা একটা পাত্রে নিয়ে পানি দিয়ে মিশিয়ে নিন। বড় কড়াইতে প্রথমে মাখন গলিয়ে নিন। তাতে দিন পিঁয়াজ-রসুন। এ দুই উপকরণ ভালো করে মাখনের মধ্যে মিশিয়ে নিতে হবে। পিঁয়াজে হালকা বাদামি রং ধরলে এর মধ্যে দিন মুরগির মাংসের টুকরা দিয়ে দিন। হালকা বাদামি রং না আসা পর্যন্ত চিকেন ভাজতে থাকুন। এবার একটি আলাদা পাত্রে টমেটো পিউরি, গ্রেড করা গাজর, লবঙ্গ, জিরা, ধনিয়া, গোলমরিচ এবং মসলার মিশ্রণ দিয়ে দিন। স্বাদমতো লবণ দিয়ে নাড়তে থাকুন। মিনিট তিনেক ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ মিশ্রণটি মাংসের মধ্যে ঢেলে কড়াই ঢেকে দিন। ভাপেই মাংস সিদ্ধ হয়ে রান্না হবে। ২৫ মিনিট কড়াই ঢেকে রাখুন। আলাদা করে বাসমতি চালের ভাত তৈরি করে রাখুন আগেই। এবার মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে একটি প্লেটে ভাত ও মাংস নিন। এর ওপরে ছড়িয়ে দিন ভাজা বাদাম আর কিশমিশ।

লেখক: সোনিয়া রহমান, রন্ধনশিল্পী।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit