বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম

আল্লাহর কাছে বৃদ্ধদের মর্যাদা বেশি কেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৪৫ Time View

ডেস্ক নিউজ : মানুষ জন্মের পর শৈশব, কৈশোর ও যৌবন পার করে একসময় বার্ধক্যে উপনীত হয়। বার্ধক্য শতভাগ সুখকর হয় না। কারো জন্য সুখকর হলেও বেশির ভাগের সময় হয়ে উঠে অসহ্য। নিঃসঙ্গ, একাকিত্ব এই জীবদের নিত্যসঙ্গী। তবে হ্যাঁ, সমাজে অনেক বৃদ্ধ অবহেলিত হলেও সাধারণত বৃদ্ধদের শ্রদ্ধার চোখে দেখা হয়। ইসলামে বৃদ্ধদের বিশেষ মর্যাদার কথা বলা আছে। কিন্তু মহান আল্লাহর দৃষ্টিতে সব বৃদ্ধের মর্যাদা সমান নয়। আল্লাহর কাছে সেসব বৃদ্ধ সর্বাধিক মর্যাদাবান, যারা ইবাদত ও আমলের পথ ধরে বার্ধক্যে উপনীত হয়েছেন।

এ ছাড়া প্রবীণ মুসলমানদের কর্তব্য হলো, আত্মীয়-স্বজনদের যথাসম্ভব খোঁজ-খবর নেওয়া ও দোয়া করা। যেমন—ইবরাহিম (আ.) বৃদ্ধ অবস্থায় তাঁর ছেলে ইসমাইল (আ.)-এর সঙ্গে সাক্ষাৎ করতে যান। একসঙ্গে কাবাঘর নির্মাণ করেন এবং তাদের জন্য ও পরবর্তী বংশধরের জন্য দোয়া করেন। (বুখারি, হাদিস : ৩৩৬৪) মহান আল্লাহ বয়োবৃদ্ধ মুরব্বিদের ছায়া আমাদের ওপর দীর্ঘায়িত করুন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit