শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

পানির ১৩১ ফুট নিচে মিলল নিখোঁজ ক্রুদের দেহাবশেষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব সমুদ্র উপকূল থেকে হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ ক্রুদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেখানে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ডুবে গিয়েছিল। আজ বৃহস্পতিবার (০৩ আগস্ট) কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এমআরএইচ-৯০ তাইপান নামের ওই হেলিকপ্টারে চারজন ক্রু ছিল। গত ২৮ জুলাই রাতে বহুজাতিক সামরিক মহড়া চলাকালে হুইটসানডে দ্বীপপুঞ্জের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সেনাবাহিনীর যৌথ অভিযানের প্রধান লে. জেনারেল গ্রেগ বিল্টন কুইন্সল্যান্ডে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাস্থলের অনেক দূর থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে ডুবোযান ব্যবহার করা হয়।

সমুদ্র তলদেশের যেখান থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয় সেখানে পানির গভীরতা ছিল ১৩১ ফুট। সেখানে ককপিটের কিছু অংশসহ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়।

সংশ্লিষ্টরা জানান, হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অনুসন্ধান দল এখনও হেলিকপ্টারের ব্ল্যাক বক্স খুঁজে পায়নি।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit