শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নূরুল হক নূরসহ নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও বিচার দাবি করেছে ঢাবি সাদা দল

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৬৫ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় : গতকাল ২ আগস্ট (২০২৩)  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি এলাকায় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি জনাব নূরুল হক নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর সরকার সমর্থক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেনঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ ৩ আগস্ট (২০২৩) বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান যুগ্ন আহবায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এবং যুগ্ন আহবায়ক অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। তারা জানা, “গতকাল ছাত্র অধিকার পরিষদের টিএসসির রাজু ভাস্কর্যের  পাদদেশে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গণ অধিকার পরিষদের  একাংশের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি জনাব নূরুল হক নূর যোগদান করতে আসলে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর দফায় দফায় হামলা চালায়। এতে নূরুল হক নূরুসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুক্তবুদ্ধি ও স্বাধীন চিন্তাচর্চা ও লালনের প্রধান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে ক্রীয়াশীল ছাত্র সংগঠনগুলো নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করবে এটিই প্রত্যাশিত। 

উদ্বেগ প্রকাশ করে তারা জানান, “বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রায় পনেরো বছর ধরে ক্যাম্পাসকে সরকার সমর্থক ছাত্র সংগঠনের একক আধিপত্যের লালনভূমিতে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সহ-অবস্থানের ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছে। হলগুলোতে গেস্ট রুমের নামে সাধারণ নিরীহ শিক্ষার্থীদের দুর্বিসহ নির্যাতন চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকার সুযোগে ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসী কর্মকাণ্ডের  অভয়ারণ্যে পরিণত করেছে। কিন্তু এ অবস্থা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত এর অবসান হওয়া প্রয়োজন। ক্যাম্পাসে সকল দল-মতের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহ-
অবস্থান এবং মুক্তবুদ্ধি চর্চার উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তারা আরো বলেন,”আমরা ডাকসুর সাবেক ভিপি জনাব নূরুল হক নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি”।

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit