শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

পাঁচ মাস পর ফিরেই নেইমারের জোড়া গোল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইনজুরির পর মাঠে নেমে নেইমারের শুরুটা হয়েছে চমকপ্রদ। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেই জোড়া গোল করেছেন পিএসজির এই তারকা। দুর্দান্ত পারফরম্যান্সে দলকেও বড় জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন।

প্রাক-মৌসুমে বৃহস্পতিবার (৩ জুলাই) দক্ষিণ কোরিয়ার ক্লাব জেওনবাকের মুখোমুখি হয় পিএসজি। নেইমারের জোড়া গোলে ৩-০ গোলে জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমে ৪০ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার দুর্দান্ত সেই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি।

দক্ষিণ কোরিয়ার বুসান আসাইদ স্টেডিয়ামকে আনন্দে ভাসিয়ে ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমারই। ৮৮ মিনিটে পিএসজির স্কোর ৩-০ করেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা মার্কো আসেনসিও। ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি গোড়ালির ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান তারকা। এরপর সার্জারি করাতে হয়েছে তার পায়ে। ফেব্রুয়ারির পরে পিএসজির হয়ে কোন ম্যাচ খেলতে পারেননি তিনি। প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। এবার লিগ শুরুর আগের ম্যাচে মাঠে নামলেন এই তারকা। ১৩ আগস্ট লিগের প্রথম ম্যাচ থেকে খেলতে তাই কোন বাধা নেই তার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit