শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

যে ইচ্ছা কখনো পূরণ হবে না নুসরাত ফারিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৮৪ Time View

বিনোদন ডেস্ক : মডেলিং ও উপস্থাপনা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। ২০১৫ সালের বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। 

এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। গত আট বছরে বাংলাদেশ-কলকাতা মিলিয়ে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন ফারিয়া। পাশাপাশি গান গেয়েও কামিয়েছেন সুনাম। ফিল্ম সমালোচকদের মতে, নুসরাত ফারিয়া তার ফিল্মি ক্যারিয়ারে সফলদের একজন।

কিন্তু ক্যারিয়ারের এত খ্যাতির মধ্যেও যে ইচ্ছাটি ছোটবেলা থেকে মনের ভেতর পুষে রেখেছেন, সেটি কখনো পূরণ হবে না। তাই এখনো আক্ষেপে পোড়েন এই অভিনেত্রী। 

একটি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে নায়িকা জানান, বাংলা চলচ্চিত্রের প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহের সঙ্গে অভিনয়ের ইচ্ছা ছিল তার। কিন্তু তার এই ইচ্ছা কোনো দিনও পূরণ হবে না। কারণ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে গেছেন অমর নায়ক সালমান শাহ। 

ফারিয়া বলেন, ‘ছোটবেলায় সালমান শাহর ছবি দেখে বড় হয়েছি। তখন ভাবতাম, তিনি বোধহয় বেঁচে আছেন। বড় হয়ে তার সঙ্গে অভিনয় করব। কিন্তু বুঝতে শিখে জানলাম তিনি নেই। তাই তার সঙ্গে অভিনয়ের ইচ্ছাও কোনো দিন পূরণ হবে না। এই আক্ষেপ আমার সারাজীবনই থাকবে।’

এ মুহূর্তে কলকাতার ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর ‘মেনকা’ শিরোনামের একটি আইটেম গানের শুটিং করছেন ফারিয়া। সিরিজটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। শুক্রবার ৪ আগস্ট গানটি প্রকাশ হবে। এটি ফারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় আইটেম গান। এর আগে কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘কলিজা আর জান’ আইটেম গানটিতে নাচেন নুসরাত ফারিয়া।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit