শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

মঈন আলীকে ফেরাতে পারছেন না ম্যাককালামও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : কোনোভাবেই আর সাদা পোশাকে দেখা যাবে না ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে। এবারের অ্যাশেজ শেষেই মইন আলি সাফ জানিয়ে দিয়েছেন- টেস্ট ক্রিকেটে আর ফেরার ইচ্ছে নেই তার। এমনি তার অধিনায়ক বেন স্টোকস আবার বার্তা পাঠালে তিনি সেটি মুছে ফেলবেন। তবে স্টোকস নতুন করে না বললেও মইনকে থেকে যাওয়ার অনুরোধ ঠিকই করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। তাতে লাভ অবশ্য হয়নি। ইংল্যান্ড কোচকেও নিজের মনোভাব স্পষ্টই জানিয়ে দিয়েছেন মঈন। 

টেস্ট ক্রিকেটকে মঈন বিদায় বলেছিলেন ২০২১ সালের সেপ্টেম্বরে। তবে এবারের অ্যাশেজের আগে ইংল্যান্ডের মূল স্পিনার জ্যাক লিচ চোটে পড়ার পর বদলে যায় প্রেক্ষাপট। অধিনায়ক স্টোকসের কাছ থেকে একটি বার্তা পান মইন, ‘অ্যাশেজ?’ শুরুতে সেটিকে কৌতুক ধরে নিলেও পরে সেই বার্তার পথ ধরেই আবার টেস্ট ক্রিকেটে ফেরেন মইন। 
খুব অসাধারণ কিছু না করলেও ব্যাটে-বলে নিজের কার্যকারিতা দেখিয়ে দেন তিনি এই অ্যাশেজেও। ২-০তে পিছিয়ে পড়া থেকে ইংল্যান্ডের শেষ পর্যন্ত সিরিজ ড্র করতে পারায় তার ছিল উল্লেখযোগ্য অবদান। 

ইংল্যান্ডের পরের লড়াই ভারতে, যেখানে মঈনের কার্যকারিতা হতে পারে আরও বেশি। তার মতো একজন স্পিনিং অলরাউন্ডারকে যেখানে আরও বেশি মনে পড়তে পারে দলের। সেটি মাথায় রেখেই হয়তো মঈনের ভাবনা জানতে চেয়েছিলেন ম্যাককালাম। অ্যাশেজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে যখন চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন মঈন, তখন তার কাছে ভারত সফর নিয়ে জানতে চান কোচ। তবে অ্যাশেজে ফেরার আগেই কোচ ও অধিনায়ককে এই অলরাউন্ডার বলেছিলেন, ফিরবেন শুধু একটি সিরিজের জন্য। কোচকে তিনি সেটিই মনে করিয়ে দেন। 

মঈন বলেন, তারা (কোচ-অধিনায়ক) শুরু থেকেই জানত (একটি সিরিজেই শেষ)। দ্বিতীয় দিনে (ওভাল টেস্টের) যখন আমি বাইরে ছিলাম, বাজ (ম্যাককালাম) তখন আমাকে আরেকবার জিজ্ঞেস করেছিল। আমি বলেছি ‘না’, ভারতে যাব না। আমার শেষ এখানেই। এভাবে শেষ করতে পারা এবং এমনকি একটি অসাধারণ দিনের অংশ হতে পারা দারুণ।

৬৮ টেস্টে ৫ সেঞ্চুরিতে ৩ হাজার ৯৪ রান ও ৫ বার ইনিংসে ৫ উইকেটসহ মোট ২০৪ উইকেট নিয়ে শেষ হলো মইনের টেস্ট ক্যারিয়ার।  ভারতে ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু আগামী ২৫ জানুয়ারি। টেস্ট ম্যাচটি হবে হায়দরাবাদ, বিশাখাপাত্নাম, রাজকোট, রাঁচি ও ধর্মশায়ায়।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit