শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত চার আসামী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৫৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চার পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে।  বুধবার ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের মো. সোহেল-(২৬), পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের দুলাল মিয়া (৫৫), একই গ্রামের আমীর হোসেন ওরফে মীর হোসেন ওরফে নাইক্কা (৩৬) ও পৌর এলাকার কাজীপাড়ার মো. উজ্জ্বল মিয়া (৪০)। সাজা হওয়ার পর থেকে তারা পলাতক ছিলো। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দল এ অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হওয়া সোহেল ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের জরিমানায় দন্ডিত, দুলাল মিয়া এক বছর তিন মাসের সাজাপ্রাপ্ত, আমীর হোসেন ওরফে মীর হোসেন ওরফে নাইক্কা ছয় মাসের সাজাপ্রাপ্ত ও উজ্জ্বল মিয়া ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী। 

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit