রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

প্রসব-পরবর্তী বিষণ্ণতায় আবেগে পরিবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৬৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রসব-পরবর্তী বিষণ্ণতা হলো নতুন মায়েদের এক ধরনের মানসিক সমস্যা, যা সাধারণ বিষণ্ণতার পর্যায়ে থাকে না। এ অবস্থায় শারীরিক (রাসায়নিক), আবেগীয় এবং আচরণগত অনেক পরিবর্তন ঘটে। ডিএসএম-৫ অনুযায়ী, এটি একটি মানসিক সমস্যা, যা কিনা সন্তান প্রসবের চার সপ্তাহের মধ্যে পরিলক্ষিত হয়। যদিও এর নির্দিষ্ট সময়সীমা নেই।

বরং বিষণ্ণতার তীব্রতার ওপর নির্ভর করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্য থেকে জানা যায় যে প্রায় ১০ শতাংশ নারী গর্ভাবস্থায় এবং ১৩ শতাংশ নারী সন্তান জন্মের পর বিষণ্ণতা ভোগে।উপসর্গ

* বেশির ভাগ সময়ই বিষণ্ণ থাকা, সহজেই বিরক্ত হওয়া,  অতিসংবেদনশীলতা।

* সব কিছুু অতিরিক্ত মনে হওয়া, হতাশ লাগা, নিরাশ লাগা।

* অবসাদগ্রস্ততা ও দুর্বল লাগা।

* ঘন ঘন আবেগের পরিবর্তন।

* মনঃসংযোগের অভাব, সিদ্ধান্তহীনতায় ভোগা।

* পছন্দের কাজগুলো অপছন্দ হতে থাকা।

* দুশ্চিন্তা করা, রেগে যাওয়া।

* স্মৃতিশক্তির সমস্যা।

* খাবারে অনীহা বা অতিরিক্ত খাওয়া।

* মাথা ব্যথা, পেট ব্যথা, পেশিতে ব্যথা, পিঠ ব্যথা ইত্যাদি।

* যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া।

* কাউকে আঘাত করতে ইচ্ছা করা, এমনকি নিজেকে বা নবজাতক শিশুকেও আঘাত করতে ইচ্ছা করা।

* বাচ্চাকে বিরক্ত লাগা।

* নিজেকে অপদার্থ বা অকেজো বলে মনে হওয়া।

* পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা পালাতে চাওয়া।

* মৃত্যুর চিন্তা এমনকি আত্মহত্যার চিন্তা আসা।

কখন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন?

* যদি দুই সপ্তাহের বেশি উপসর্গগুলো থাকে।

* স্বাভাবিক কাজকর্মগুলো করতে না পারলে।

* দৈনন্দিন কাজ বা ঘটনার সঙ্গে খাপ খাওয়াতে না পারলে।

* অতিমাত্রায় উদ্বেগ বা আতঙ্কগ্রস্ত থাকলে।

* সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—নিজের বা বাচ্চার ক্ষতি করতে ইচ্ছা করলে বা সহিংস হয়ে উঠলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

পরামর্শ দিয়েছেন

ডা. রুবাইয়াৎ ফেরদৌস

কনসালট্যান্ট, সাইকিয়াট্রিস্ট,

লাইফ স্প্রিং লিমিটেড, পান্থপথ, ঢাকা

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit